ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার, দুই জেলের কারাদণ্ড 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ২১ অক্টোবর ২০২৪
১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার, দুই জেলের কারাদণ্ড 
১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ আহরণ করা ২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় নদী থেকে উদ্ধার করা হয় ১০ হাজার মিটার কারেন্ট জাল। রোববার রাতে লৌহজং উপজেলা সংলগ্ন নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে এসব জেলেকে আটক ও জাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, রাত ১১টা  থেকে রাত ৩টা পর্যন্ত লৌহজং উপজেলার পদ্মানদীর ১৫ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেরা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ আহরণকালে তাদের হাতেনাতে গ্রেফতার ও জাল উদ্ধার করা হয়। পরে  উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করা ২ জেলেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ইলিশ রক্ষায় নির্ধারতি সময় পর্যন্ত মাঠে তৎপরতা রয়েছে প্রশাসন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!