ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ২৩ অক্টোবর ২০২৪
বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন
ছবি: ডেইলি বাংলাদেশ

চার মাসের বকেয়া বেতন পরিশোধ ও চুক্তি শেষ হওয়া চাকরি পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ আমরণ অনশন করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা।

বুধবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে অনশন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়।

আমরণ অনশনে উপস্থিত ছিলেন আউটসোর্সিং কর্মচারী ওয়াজেদ আহমেদ মিদুল, সোহেল আহমেদ, শাহিনা আক্তার পলি, শহীদ মিয়া প্রমুখ।

Advertisement

জানা গেছে, গত ৪-৫ বছর ধরে সুনামগঞ্জ সদর হাসপাতালের চুক্তিভিত্তিকভাবে চাকরি করতেন সব আউটসোসিং কর্মচারীরা। গত জুন মাসে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপন একদিনের মৌখিক নোটিশে সব আউটসোসিং কর্মচারীদের চাকরি হতে অব্যাহতি দেন এবং চার মাসের বেতন বকেয়া রাখেন। কর্মচারীরা বর্তমানে অসহায় জীবনযাপন করছেন। তাদের চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!