ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় কারখানায় আগুন, পুড়ল ২ লাখ টি-শার্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩০, ২২ অক্টোবর ২০২৪
ফতুল্লায় কারখানায় আগুন, পুড়ল ২ লাখ টি-শার্ট
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২ লাখ পিস টি-শার্ট পুড়ে যাওয়াসহ প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় নূর গ্রিন কম্পোজিট নামে কারখানাটির দ্বিতল ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখর উদ্দিন আহমদ জানান, ফতুল্লার লামাপাড়া এলাকার একটি গার্মেন্টস কারখানায় আগুর লাগে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ফলে আগুন বেশি ছড়াতে পারেনি। দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

Advertisement

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব নূর জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ফ্যাক্টরির নিচতলায় গোডাউনে রফতানির জন্য প্রায় ৪ লাখ পিস তৈরি টি-শার্ট ও বিপুল পরিমাণ সুতা মজুত করা ছিল। আগুনে ২ লাখ পিস টি-শার্ট ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে আমাদের ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!