রোববার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে, বাড়ির পাশের উঠানে তিনজনের জানাজায় মানুষের ঢল নামে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন বাংলাদেশি দগ্ধ হন। এরমধ্যে রমজানবেগ এলাকার রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলীর (৪২) ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)।
.png)
তিন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।