রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী খান সুপার মার্কেটের মেসার্স আল আমিন গার্মেন্টস অ্যান্ড বেডিং তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, সকালে ওই গোডাউনে মেশিন উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুন লেগে যায়। এ সময় গোডাউনে মজুদকৃত তুলা এবং তুলা ভাঙানোর মেশিনসহ পার্শ্ববর্তী একটি কাঠের দোকান পুড়ে যায়। ফলে আনুমানিক ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ।
.png)