ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ২১ অক্টোবর ২০২৪
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 
দুর্ঘটনাকবলিত বাস-মোটরসাইকেল -ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশোপুর বাইপাস এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!