তিনি উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া এলাকার রুস্তম আলীর ছেলে ও চার সন্তানের জনক ছিলেন।
নিহতের ছেলে সামছুদ্দিন জানান, শনিবার সকাল থেকে দিনভর থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর মধ্যে তার বাবা আবুল হোসেন জমিতে কাজ করতে যান। দুপুরে কাজ সেরে বাড়িতে এসে গোসল করে ভাত খেয়ে আবারো জমিতে কাজ করতে যান। সন্ধ্যার দিকে জমিতে কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।