বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন জমাদ্দার সোবাহান মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দা আফজাল জমাদ্দারের ছেলে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, ইমন জমাদ্দার তার জমিতে পেঁয়াজের চাড়া রোপণ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)