নিহত হালিমা বেগম গজারিয়ার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে বসতবাড়ির অদূরে খোলা জায়গায় কাজ করছিলেন আব্দুল হান্নান ও তার স্ত্রী হালিমা বেগম। দুপুর ১টার দিকে হঠাৎ হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে স্বামী-স্ত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হালিমা বেগমকে মৃত ঘোষণা করেন। আব্দুল হান্নানের অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
.png)
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ বলেন, হাসপাতালে আসার আগেই হালিমা বেগমের মৃত্যু হয়। বজ্রপাতে নিহতের স্বামী আবদুল হান্নানও আহত হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত।
গজারিয়া থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, স্থানীয় সূত্র থেকে এমন একটি খবর আমরা পেয়েছি। খোঁজ নিয়ে দেখছি।