রোববার (২০ অক্টোবর) বিকেলে ৫টার দিকে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে ১ বছরের ও রোজি আক্তারকে ৭ দিনের কারাদণ্ড দেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্ত তুহিন হাওলাদার শহরের পালবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ছেলে ও রোজি আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার রুহুল আমিনের মেয়ে।
.png)
ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ সময় এক ব্যক্তি পলিথিনে মোড়ানো দুটি পোটলা গিলে ফেলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা বের করতে ওই যুবককে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।