বৃহস্পতিবার পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধার লঞ্চঘাট, সুগন্ধা-বিষখালী মোহনা ও বিষখালী নদী থেকে এগুলো জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেনারেল সার্টিফিকেট শাখা), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডি আর আর ও) শ্যামানন্দ কুন্ডু। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
এনডিসি শ্যামানন্দ কুন্ডু জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বৃহস্পতিবার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করি। এতে ৫টি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারগুলো থামানো অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।