ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ঝরল ২ প্রাণ  

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ১৯ অক্টোবর ২০২৪
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ঝরল ২ প্রাণ  
ফাইল ফটো

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের মানিক উদ্দিনের ছেলে পলাশ হাসান ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে আপেল মাহামুদ।

Advertisement

শাজাহানপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, বগুড়া-নাটোর মহাসড়কে মোটরসাইকেলে শাজাহানপুর থেকে রানীরহাট যাচ্ছিলেন দুজন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!