ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ১৩ অক্টোবর ২০২৪
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
নিহত মো. সুজন হাজী -ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে।

Advertisement

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো দুইজন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!