রোববার ( ৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চৌমাসিয়া ধঞ্জইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সারাফাত মহাদেবপুর উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মো. মাহমুদুল হাসানের ছেলে ও নিহত মনিরুল ইসলাম একই উপজেলার গোফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী।
তিনি বলেন, মোটরসাইকেল নিয়ে নওগাঁ শহর থেকে মহাদেবপুর আসার পথে ধঞ্জইল মোড় এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো বলেন, রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা হবে।