বৃহস্পতিবার (১৭অক্টোবর) দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শ্রী সহাদেব মন্ডল বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতাপাড়া গ্রামের মৃত চিত্র মন্ডলের ছেলে।
.png)
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজনকে আটক করে। আটককৃত ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।