ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ১ কোটি ৫৪ লাখ টাকার শাড়িসহ আটক ১

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ১৭ অক্টোবর ২০২৪
ফেনীতে ১ কোটি ৫৪ লাখ টাকার শাড়িসহ আটক ১
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে ১ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস ও থানকাপড়সহ ১ জনকে আটক করেছে বিজিবি ও স্থানীয় প্রশাসনের টাস্কফোর্সের যৌথ বাহিনী।

জানা গেছে, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর থানা পুলিশ ও আনসারের সমন্বয়ে ফেনী সদর উপজেলাধীন সীমান্ত পিলার ২১২৩/১২-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে বারাহীপুর নামক স্থানে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের যৌথ এক অভিযান পরিচালনা করে।

অভিযানে  একটি গুদাম তল্লাশী করে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ৮২২.৫০ মিটার ভারতীয় থান কাপড়সহ মো. ফাহাদ (২৭) নামে একজনকে আটক করে।

Advertisement

আটককৃত ব্যক্তি বারাহিপুর গ্রামের মো. রফিকের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গুদামটি সিলগালা করে আটককৃত ব্যক্তিকে মালামালসহ ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া একই অভিযানে মাতিয়ারা থেকে মালিকবিহীন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬৩টি গাইট খুলে ১৯১৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও ৩০৬টি থ্রীপিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য- ১ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকা।

উদ্ধারকৃত মালামাল ফেনী শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!