মঙ্গলবার অভিযান চালিয়ে এসব পাথরবোঝাই ৫টি ট্রলি আটক করে পুলিশ।
জানা গেছে, স্থানীয় পাথর ব্যবসায়ী আব্দুল্লাহ আটককৃত পাথরবোঝাই ট্রলি ছেড়ে দেওয়ার জন্য পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি করেন। তবে পুলিশ তা ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় আরো কয়েকজন পাথর ব্যবসায়ী জড়ো হয়ে পুলিশকে বাধা প্রদান করে।
.png)
পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে পাথরবোঝাই আটককৃত গাড়ি ছেড়ে দিয়ে টহল গাড়ি নিয়ে থানায় আসার চেষ্টা করলে ব্যবসায়ীরা পুলিশকে ধাওয়া দিয়ে এসআই শরিফুলের পায়ে লাঠি দিয়ে আঘাত করে।