আটককৃতরা হলেন- সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের (৫৫), তাহমিদ রহমান (২২), নাহিদ হাসান (২৪), এস এম শরিফ হোসেন (২৬) ও মো. ইমন হাওলাদার (২৩)।
বুধবার (১৬ অক্টোবর) তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
.png)
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বাগেরহাট জেলার মৃত আব্দুল জব্বারে ছেলে শেখ অহিদুজ্জামান (৫২) চোখের রোগে ভুগছিলেন। আসামি সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের তখন জানান, খুলনায় তার পরিচিত চিকিৎসক আছে এবং তিনি তাকে ডাক্তার দেখিয়ে দেবেন। তার কথা অনুযায়ী গত ১৫ অক্টোবর খুলনার আদ্ব-দীন হাসপাতালে ডাক্তার দেখানোর পর চা খাওয়ার কথা বলে নগরীর শিববাড়ি মোড়ে নিয়ে আসেন। সেখানে উপস্থিত অন্য আসামিরা অহিদুজ্জামানকে মোটরসাইকেলে তুলে তেঁতুলতলা মোড়ে রোজগার্ডেন হোটেলের তৃতীয় তলায় নিয়ে আটক রেখে চাঁদা দাবি করেন।
অহিদুজ্জামান আসামিদেরকে টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। অহিদুজ্জামানকে উদ্ধারের জন্য মাজহারুল ইসলাম ও সাগর নামে দুইজন এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে। পরে ৯৯৯ এ কল করলে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৫ আসামিকে আটক করে। এরমধ্যে ৩ জন নিজেদের সমন্বয়ক দাবি করে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই আল আমিন জানান, প্রয়োজন হলে আসামিদেরকে রিমান্ডে নেয়া হবে।