বুধবার সকালে বিশ্বব্যাংকের বাংলাদেশ শাখার এডিশনাল সেক্রেটারি ইমদাদুল হকসহ ৫ জনের প্রতিনিধি দলটি সাভারে পৌঁছায়।
বিসিকের নির্বাহী প্রকৌশলী মাহফুজ রহমান রেজওয়ানের সভাপতিত্বে চামড়া শিল্পনগরীর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সিইটিপি-এর এমডি মো. শাহনেওয়াজ, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শাখাওয়াত হোসেনসহ অন্য কর্মকর্তারা।
.png)
সভা শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল সিইটিপি, ঢাকা হাইড, সালমা ট্যানারিসহ কিছু ট্যানারি পরিদর্শন করেন।