মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।
তিনি জানান, এবারের পরীক্ষায় অংশ নেয়া এক লাখ ছয় হাজার ৩৯৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার চার দশমিক ১৩ শতাংশ কম। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৭ দশমিক ৭২ শতাংশ এবং ছাত্রী ৭২ দশমিক ৬৯ শতাংশ।
.png)
এবার জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৩৬৯ জন। তাদের মধ্যে চার হাজার ৫১০ জন ছাত্র ও পাঁচ হাজার ৭৫৯ জন ছাত্রী।
বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া মানবিকে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।
এছাড়া এ বোর্ডের আওতাধীন কক্সবাজার জেলায় ৬৩ দশমিক ১৯ শতাংশ, রাঙ্গামাটি জেলায় ৬০ দশমিক ৩২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৫৯ দশমিক ৬৩ শতাংশ, বান্দরবান জেলায় ৫৯ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।