সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আকবর আলী শাহজাদপুর উপজেলার কুরশী গ্রামের মো. কাশেম আলীর ছেলে।
.png)
দুর্ঘটনায় আহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার ওলদহ গ্রামের রেজাউলের ছেলে রাতুল (২২), সিরাজগঞ্জ সদর থানার রতনকান্দি ইউনিয়নের শ্যামপুর গ্রামের আজবার রহমানের ছেলে জাহিদুল ইসলাম (২৩), তাড়াশ উপজেলার মাধাইননগর গ্রামের দেবেশের ছেলে পুলক কুমার (২৪), শাহজাদপুর উপজেলার খারুয়া জগত তলা গ্রামের চান মিয়ার ছেলে মো. আবু তালেব (২৬), সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল ইউনিয়নের রাজাহার চর গ্রামের আয়ুব আলীর ছেলে মো. রাশেদ (৩০), রায়গঞ্জ উপজেলার নিমগাছি সোনাগাড়া গ্রামের ইমান আলীর ছেলে আব্দুল কাইয়ুম (৫০)।
ঘটনা সূত্রে জানা যায়, ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস ও নলকাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
তথ্যটি নিশ্চিত করে কামারখন্দ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর বর বলেন, ভদ্রঘাটে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এছাড়াও ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।