বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শিমলা খন্দকার পাড়া আশ্রয় প্রকল্পের পাশে বালু ব্যবসায়ী মামুনের পয়েন্ট হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার কাটাগীর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন ছেলে আশাফুল ইসলাম (২৯)। সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার মো. শাজাহান শেখের ছেলে মো. সুজন হোসেন (২৬), পালগাছি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জাকারিয়া হোসেন (১৮)। ফরিদপুর জেলার রুকুনী গ্রামের মুসলিম শেখের ছেলে মো. রুহুল শেখ (৩৮)। বগুড়ার শেরপুর থানার মহিপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (৪৭)।
.png)
কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুগানগর কামাল পাড়া গ্রামের মো. মফিজুর রহমান সরকারের ছেলে মো. নাঈম সরকার (১৯)। এ সময় ৬টি বালু উত্তোলন ভেকু পরিবহনের ১২ ভোল্টের ব্যাটারি জব্দ করা হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন/২০১০ সালের ৪ (খ) ধারার ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।