সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।
শাহিদা আক্তার জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় বসবাস করতেন।
.png)
এর আগে, রোববার সন্ধ্যায় রুবেল মিয়া বাড়ি থেকে তরা যাওয়ার পথে খাগড়াকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অপরদিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে ঢাকায় রেফার করা হয়। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুবেল মিয়া পৌরসভার পৌলী এলাকার মো. জিন্নত আলীর ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংবাদ শোনার পর সোমবার সকালে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হবে।