নিহত অন্তরা খাতুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বামী আলমগীর দ্বিতীয় বিয়ে করায় অন্তরার সঙ্গে কিছুদিন মনোমালিন্য হয়েছিল। রোববার বিকেল ৩টার দিকে তালম ইউপি’র ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ পারিবারিক সমস্যার বিষয় শুনে মীমাংসা করে দেন। সে সময় অন্তরা মেম্বারকে জানান, আলমগীর ছোট বউ নিয়েই থাকে। তার কাছে কখনো আসে না। মেম্বার ২০ দিন ছোট বউয়ের কাছে এবং ১০ দিন বড় বউয়ের কাছে থাকার কথা বলে চলে যান। পরবর্তীতে আলমগীর ছোট বউয়ের ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকেন।
.png)
বিকেল সাড়ে ৪টার দিকে আলমগীর বড় বউয়ের ঘর থেকে একটি শব্দ শুনতে পান। তবে এ সময় তিনি বাইরে আসেননি। বিকেল ৫টার দিকে বড় বউয়ের ঘরের পাশে বাথরুম করে আসার সময় আলমগীর দেখতে পান অন্তরা ফাঁস নিয়ে ঝুলে আছেন।
নিহত অন্তরার শাশুড়ি জানান, হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব কাজ সম্পন্ন করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।