মৃত প্রবাল কান্তি দে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের প্রবাসী পলাশ কান্তি দের ছেলে।
নিহত প্রবালের চাচা বিপ্লব কান্তি দে জানান, রোববার দুপুরে হরিপুর পূজামণ্ডপ থেকে প্রতিমাবাহী পিকআপে চড়ে অন্য সবার সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতে গিয়েছিল ভাতিজা প্রবাল। আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের সময় প্রতিমা ধরে অন্যদের সঙ্গে প্রবালও সমুদ্রে নামে। বিসর্জন শেষে সবাই উঠে এলেও প্রবালকে খুঁজে পাওয়া যায়নি।
.png)
স্থানীয় ইউপি সদস্য জুনায়েদ হোসেন জিকু জানান, নিখোঁজের পর থেকে তিনিসহ প্রবালের পরিবার ও তার স্বজনরা কক্সবাজার সমুদ্র এলাকাসহ সৈকতের সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছিল না।
ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা জিকু দাস নিখোঁজ কিশোরের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।