রোববার বিকেলে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকার ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর হলো- কালিহাতি উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে অপু পাল (১৩)।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করেছিলেন। বিকেল ৪টার দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুটি নৌকার সংঘর্ষ হয়। এ সময় দুইজন আহত হন। নিখোঁজ হন একজন। আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন।
.png)