ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযান, জরিমানা ৩৯ হাজার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৬, ১৩ অক্টোবর ২০২৪
লক্ষ্মীপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযান, জরিমানা ৩৯ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে লক্ষ্মীপুরে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি। 

শনিবার জেলা শহরের চকবাজারসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের নেতৃত্বে অভিযান চালানো হয়। আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, মসলা, ডিমের আড়ত, কাঁচা বাজার, মাছ বাজার, ব্রয়লার ও গরুর মাংসের দোকানসমূহে তদারকি করা হয়। 

এ সময় ব্যবসায়ীদের সচেতনতার পাশাপাশি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান, ভোক্তা অধিকার অধিদফতরের উপপরিচালক নূর হোসেন রুবেল, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের জেলা সভাপতি হোসাইন আহমেদ হেলাল, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা) নুর হোসেন রুবেল, কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন, লক্ষ্মীপুর বনিক সমিতি সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, প্রেস ক্লাবের দফতর সম্পাদক ও জেলা টাস্কফোর্স সদস্য শাকের মোহাম্মদ রাসেলসহ অন্যান্য দফতরের টাস্কফোর্সের সদস্যরা। 

জরিমানাকৃত দোকানগুলোর মধ্যে উত্তম কুমার নাথ স্টোরকে ৫ হাজার টাকা, ওজনে কারচুপির দায়ে মো. সোহেলের গোশতের দোকানকে ৩০ হাজার টাকা, রাজ্জাক স্টোরকে ৩ হাজার টাকা এবং আল আমিন ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!