অভিযানকালে রূপগঞ্জ বাজারের একটি মুদি দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ও বিভিন্ন অনিয়ম করায় তিন দোকানিকে ৭ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।
শহরের রূপগঞ্জ বাজারের কাঁচা বাজার, ডিম বাজার, ও মাছ বাজারসহ হোটেল রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও সঞ্জয় ঘোষ। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন সঙ্গে ছিলেন।
.png)
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অভিযান চলমান থাকবে। দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও সাজা দেওয়া হবে।