ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে দুই ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১২ অক্টোবর ২০২৪
ভৈরবে দুই ছিনতাইকারী আটক
আটককৃত ইফরান ও রতন মিয়া -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে চিহ্নিত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) দুপুরে মেঘনা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভৈরবপুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার ছেলে ইফরান (২০) ও একই এলাকার শিশু মিয়ার ছেলে রতন মিয়া (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে পৌর শহরের মুচি পাড়া সংলগ্ন বালুর মাঠ থেকে রাজীব বর্মণ নামে এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় ভৈরব বাজার শহর ফাঁড়িতে অভিযোগ দেন রাজীব। তার অভিযোগের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আয়ান মাহমুদের নেতৃত্বে ছিনতাইকারী দুইজনকে আটক করা হয়।

Advertisement

এ বিষয়ে ভৈরব থানার ওসি হাসমত উল্লাহ বলেন, ভৈরবে ছিনতাই নির্মূলে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুইজন ছিনতাইকারীকে আটকের পর আরো ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!