ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে মন্দিরের গেট ভাঙচুর, আটক ১

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ১১ অক্টোবর ২০২৪
রাজশাহীতে মন্দিরের গেট ভাঙচুর, আটক ১
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে একটি মন্দিরে সামনে নির্মিত প্রবেশ গেটের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলেছে দেল মোহাম্মদ (৫৩) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পরে তাকে মন্দির কমিটির লোকজন বেধড়ক পিটুনি দিয়ে অজ্ঞান করে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোরে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শাহ মখদুম কলেজের সামনে ত্রিনয়নী মন্দিরে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বোয়ালিয়া মডেল থানা হেফাজতে রয়েছেন।

আহত দেল মোহাম্মদ রাজশাহীর মোহনপুর থানার জাহানাবাদ যশোপাড়ার মৃত লাহারের ছেলে।

Advertisement

জানা গেছে, দেল মোহাম্মদ ব্যানার ও কাপড় ছিঁড়ে পালানোর সময় মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত মন্দির কমিটির লোকজন, পুলিশ ও আনসার সদস্যরা তাকে মন্দিরের গেটের পাশে অবস্থিত আফরিন পেট্রোল পাম্পের সামনে থেকে আটক করেন। এ সময় তাকে মন্দির কমিটির লোকজন কিল-ঘুষি ও লাথি মারেন। মারধারের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। পরে তার জ্ঞান ফিরলে বিভিন্ন জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তিনি তার নিজের নাম ও ঠিকানা বলে দেন।

পরবর্তীতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল দল উপস্থিত হয়। প্রথমে পূজা কমিটির লোকজন তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে না চাইলেও পরবর্তীতে পূজা কমিটি ও স্থানীয় লোকজন সেনাবাহিনীর টহল দলের প্রধান সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল করিম ও মো. সামস এবং বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে পুলিশ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারো থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বোয়ালিয়া মডেল থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!