ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ১২ অক্টোবর ২০২৪
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক ২
আটককৃত মো. আজিজুল গাজী ও মোছা. শাহানারা খাতুন -ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দুইজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুইজন হলেন- জেলার কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো গ্রামের মৃত নরিম গাজীর ছেলে মো. আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছা. শাহানারা খাতুন (৪২)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার বাংলাদেশি টাকা, দুই হাজার ৪৫০ ভারতীয় রুপি, দুটি ভারতীয় এনআইডি কার্ড ও একটি ভারতীয় স্মার্টকার্ড উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের ভারতে পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!