শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তিনি আসেন।
এ সময় তিনি কুমুদিনী হোমস ও কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন। রাতে তিনি কুমুদিনী হোমসের মন্দির পরিদর্শন যাবেন। রাতে কুমুদিনী হোমসে জেমস গোল্ডম্যান রাত্রিযাপন করবেন।
.png)
তিনি ছাড়াও সুইডেন, ব্রাজিল, নেপালসহ বিভিন্ন দেশের হাইকমিশনারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা পরিদর্শনে আসেন।
জানা গেছে, কয়েক দশক ধরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে কুমুদিনী হোমসে দুর্গাপূজা উদযাপন করা হয়। আর প্রতিবছর বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা আসেন।