ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করলেন আসিফ নজরুল

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ১১ অক্টোবর ২০২৪
রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করলেন আসিফ নজরুল
ছবি- ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তিনি রবীন্দ্র কাছারি বাড়িতে ভ্রমণ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় সংবাদকর্মীদের কাছারি বাড়িতে প্রবেশে ও কোনো প্রকার ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে বাধা দেন বলে জানা গেছে।

বাংলাদেশ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ শুক্রবার সিরাজগঞ্জে ১৪টি স্থান পরিদর্শনে রাষ্ট্রীয় সফরে এসেছেন।

Advertisement

দুপুরে শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে তিনি এলেও স্থানীয় কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেননি। সেখানে ঘণ্টাখানেক পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গাড়িতে সিরাজগঞ্জের উদ্যেশ্যে রওনা দেন।

রবীন্দ্র কাছারির বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের এটা রাষ্ট্রীয় সফর ছিল এবং তা আমাকে গতকাল রাতে উপজেলা প্রশাসন থেকে অবগত করা হয়। এ ব্যাপারে এর থেকে বেশি কিছু জানি না। 

তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গণমাধ্যমকর্মীদের কাছারি বাড়ির প্রাঙ্গণ থেকে বের করে দেয় যৌথবাহিনী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান সফরের বিষয়ে কোনো বক্তব্য দিয়ে রাজি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!