ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১১ অক্টোবর ২০২৪
নড়াইলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার
নড়াইলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ নড়াইল জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ নড়াইল জেলার সিঙ্গাশোলপুর, লোহাগাড়া এবং সদরের কেন্দ্রীয় টাউন কালিবাড়ী পূজা মণ্ডপসহ অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে সন্তোষপ্রকাশ করেন। এ ছাড়া তিনি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার জন্য পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!