ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ১০ অক্টোবর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের 
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদরে গণপিটুনিতে মিজানুর রহমান মিজু (২৬)  নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান মিজুর বাড়ি শিমুলতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিজু নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় এক মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনকে হাসুয়া দিয়ে কোপ দেন। স্থানীয়রা তাকে রক্ষায় এগিয়ে আসলে আহত হন একই গ্রামের হারুনুর রশিদ। পরে তারা মিজুকে ধরে গণপিটুনি দিলে গুরুতর আহত হয়। নেশাগ্রস্ত মিজুকে‌ চাঁপাইনবাবগঞ্জ সদর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এসএম জাকারিয়া বলেন, মিজু দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত। সম্প্রতি তার ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ায় স্থানীয় মাদকবিরোধী কমিটির ওপর ক্ষুব্ধ হয় সে। ধারণা করা হচ্ছে, এই কারণে মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনের ওপর হামলা করেন তিনি।

Advertisement

ওসি আরো বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!