ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের মাতম

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৩, ১০ অক্টোবর ২০২৪
বিলের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের মাতম
দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের মাতম -ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। মরদেহ উদ্ধারের পর রাত সাড়ে ১০টার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, বুধবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলা শিলমান্দী ইউনিয়নের উত্তর ভাগহাটা গ্রামে ভুইয়া বাড়ির ঘাটে সংলগ্ন বিলে পানিতে ডুবে মারা আপন দুই ভাই।

নিহতরা হলো, একই গ্রামের মনির হোসেন জুয়েলের দুই সন্তান জুবায়ের আহমেদ (৮) ও হোসাইন আহমেদ (৬)। তাদের হারিয়ে শোকে মাতম পরিবার।

Advertisement

সরেজমিনে বুধবার রাত সাড়ে ৮টার দিকে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় দুটি খাটিয়ায় মরদেহ দুটি রাখা হয়েছে। নিহত দুইজনকে রাত সাড়ে ১০টায় দাফন করা হয়েছে। এ সময় শোকাহত পরিবারকে শান্তনা দিতে পাড়ার মানুষ বাড়িতে ভিড় করছেন। আত্মীয়-স্বজনরা বাড়িতে এসেছেন জানাজায় অংশ নিতে। অনেকে আবেগ আপ্লুত হয়ে বিলাপ করছেন।

নিহতেরর স্বজনরা বলেন, দুপুরে তারা দুই ভাই নিখোঁজ হয়। পরে ভূঁইয়া বাড়ির ঘাটে গোসল করতে নামেন এক নারী। এ সময় তার পায়ে মানুষের মতো একজনের দেহ লাগে। পরে স্থানীয়রা নেমে দেখেন নিখোঁজ শিশু হোসাইন আহমেদ। তার ভাইকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বেলা ৩টার পর স্থানীয় জেলেদের জাল দিয়ে বিলে তল্লাশি চালান। পরে জুবায়ের আহমেদের মরদেহ খুঁজে পান জেলেরা। এরপর রাত সাড়ে ১০টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দুই ভাইকে দাফন করা হয়।

নিহতদের মা শাহিদা আক্তার জানান, দুপুরে খাওয়ার পর বাড়িতে খেলা করছিল আমার কলিজারা। তারা কেমনে ঘাটে গেল জানি না। সন্তান হারানোর শোকে তিনি দিশেহারা হয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!