ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মারিয়ার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মারিয়ার
ছবি: প্রতীকি

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. মারিয়া নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার ফরায়েজী বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু মারিয়া ওই বাড়ির তোফায়েল ইসলামের কন্যা।

জানা গেছে, শুক্রবার দুপুরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন মারিয়ার মা। এ সময় সকলের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর মারিয়াকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা। একপর্যায়ে তিনি মারিয়াকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এরপর তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন মারিয়াকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক মারিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত সাপেক্ষে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!