ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুম থেকে উঠে পানিতে ডুবে প্রাণ গেল শিশু আয়েশার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ৯ অক্টোবর ২০২৪
ঘুম থেকে উঠে পানিতে ডুবে প্রাণ গেল শিশু আয়েশার
শিশু আয়েশার লাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ভোরে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।  শিশু আয়েশা ওই এলাকার জেলে সালাউদ্দিনের কন্যা।

ওই শিশুর চাচা মো. মাইনুদ্দিন জানান, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে সকলের অগোচরে আয়েশা ঘর থেকে বাইরে বের হয়। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে বসতঘর সংলগ্ন পাশে থাকা পুকুরের পানিতে আয়েশাকে ভাসতে দেখে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!