ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষকের পদত্যাগ দাবি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ৭ অক্টোবর ২০২৪
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষকের পদত্যাগ দাবি
ফাইল ফটো

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় শোল্লা স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক গৌতম কুমার চক্রবর্তীর পদত‍্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। 

রোববার (৬ অক্টোবর) দুপুরে ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে উত্তেজনা দেখা দেয়। 

জানা যায়, ৩ অক্টোবর দশম শ্রেণির বাংলা ক্লাসে বঙ্গবানী কবিতা পাঠদানের সময় কবিতার ব‍্যাখ‍্যা দেন শোল্লা স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক গৌতম কুমার চক্রবর্তী। একপর্যায়ে মুসলিম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘তোরা যে নামাজ পড় তোদের আল্লা কি বাংলা বুঝে না, আল্লাহর আবার ঘর লাগবে কেন’ বলে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে কথা বলেন। ঘটনাটি নিয়ে প্রিন্সিপালের কাছে বিচার দাবি জানান শিক্ষার্থীরা।

Advertisement

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ভুল শিকার করলেও তা মেনে নেননি শিক্ষার্থীরা। তারা শিক্ষকের পদত‍্যাগ দাবি করেন। এ নিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!