ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
দাবি ইন্ডিয়ান এক্সপ্রেসের

মহানবীকে নিয়ে কটূক্তি, বিতর্কিত সেই পুরোহিত আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৩, ৬ অক্টোবর ২০২৪
মহানবীকে নিয়ে কটূক্তি, বিতর্কিত সেই পুরোহিত আটক
ছবি- সংগৃহীত

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ভারতে ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করেছে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নরসিংহানন্দকে আটক করেছে পুলিশ। যদিও তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বিতর্কিত এই পুরোহিতকে তারা তাদের জিম্মায় নেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবীকে নিয়ে অশোভন কথা বলেন তিনি। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ।

Advertisement

কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, গত শুক্রবার ঐ বিতর্কিত পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে। আর যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের গুলি করে হত্যা করা উচিত। তবে পুলিশ মন্দিরে হামলার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!