রোববার সকালে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম ডন।
মারা যাওয়া শিশুরা হলো- কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৫) ও সুমন ইসলামের ছেলে সাফা (৩)।
.png)
পুলিশ জানায়, সকালে কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৫) এবং সুমন ইসলামের ছেলে সাফা (৩) খেলার একপর্যায়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন। এ সময় স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।