নিহত তারিন আক্তার অষ্টগ্রাম সদর ইউনিয়নের গোলাপি হাটির দ্বীন ইসলামের কন্যা এবং অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তারিন প্রেশারের ওষুধ এবং ন্যাফথালিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (৫ অক্টোবর) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
.png)
বাজিতপুর থানার ওসি মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।