মৃত ফাহিম উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মজয় গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেএসএস ক্লাবের প্রধান উপদেষ্টা মতিউর রহমান।
.png)
তিনি বলেন, জেএসএস ক্লাবের সঙ্গে দৌলতপুরের একটি ফুটবল ম্যাচ ছিল। বিকেলে খেলা চলছিল। ওই খেলায় ফাহিম অতিরিক্ত খেলোয়ার হিসেবে সাইড বেঞ্চে বসেছিলেন। বিরতির পর ফাহিমকে মাঠে নামানো হয়। খেলতে নামার দুই থেকে তিন মিনিট পর মাঠেই লুটিয়ে পড়েন ফাহিম। পরে ফাহিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।