ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে জাল টাকার নোটসহ আটক ১ 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ৩ অক্টোবর ২০২৪
ময়মনসিংহে জাল টাকার নোটসহ আটক ১ 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ সদরে ৫০ হাজার টাকার জাল নোটসহ মো. এনামুল হক নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৪। 

বুধবার (২ অক্টোবর) রাতে তাকে জেলা শহরের শম্ভুগঞ্জ টোল প্লাজায় চেকপোস্ট থেকে আটক করা হয়। 

জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামানের নেতৃত্বে ময়মনসিংহ শহরে শম্ভুগঞ্জ টোল প্লাজায় চেকপোস্ট বসায় র‌্যাব-১৪। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫০ হাজার টাকার জাল নোটসহ এনামুল হককে আটক করা হয়। পরে তাকে জব্দকৃত জাল নোটসহ এনামুলকে ময়মনসিংহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!