বুধবার সকাল পৌনে ৬টার দিকে উদ্ধার কার্যক্রম ও লাইন মেরামত শেষ হয়। এরপর বিভিন্ন স্টেশনে ট্রেনে আটকে থাকা ট্রেন চালু করে কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারের ৪টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
.png)
তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন আসে ময়মনসিংহ থেকে। এরপর উদ্ধারকাজ শুরু হয়। ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।