ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৫, ৬ অক্টোবর ২০২৪
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. খবির নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে নিশ্চিত করেছেন রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন। বিকেলে উপজেলার মেঘনা নদীর বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার আলেকজান্ডারের জনতা বাজার এলাকার খবিরসহ ৫-৬ জন জেলে সকালে নদীতে মাছ ধরতে যান। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বজ্রপাতে খবিরের মৃত্যু হয়। এসময় অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!