শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা পরিষদ সংলগ্ন ব্রিজপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম একই গ্রামের জোহেরের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় হালিম নামে একজনকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে অনলাইনে জুয়া খেলার মূলহোতা একই গ্রামের নয়নের সঙ্গে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় নামক স্থানে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সালিশে মাতব্বররা মোবাইলে জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারায় মুসলিম তাদের জুয়া খেলার ব্যাপারটি জানাচ্ছিল। তখন রাকিব ও সুজনের ভাগিনার সঙ্গে মুসলিমের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়িভাবে রাম-দা দিয়ে কোপাতে থাকে। এ সময় মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরেও হামলা করে তারা। এতে মুসলিমসহ তার বাবা, চাচাসহ ৫-৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রক্তক্ষরণে মুসলিম মারা যায়।
.png)
নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন জানান, সালিশ বৈঠকে মুসলিমকে হত্যা করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করেছে পুলিশ।