ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪
আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিহত আবুল কাসেম মোল্লা -ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে আবুল কাসেম মোল্লা (২৩) নামে এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে নিহতের বাড়ি যাওয়ার রাস্তার পাশে ধানক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম মোল্লা একই গ্রামের নুর উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা ছুটে এসে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, হত্যার শিকার আবুল কাসেম বাড়ির পাশে কলাগাছিয়া বাজারে ইলেকট্রনিক্স মালামাল বিক্রির পাশাপাশি বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ব্যবসার টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

নিহতের মামাতো ভাই সাইদুল বলেন, ঘটনা দিন রাতে আমার ভাই পটুয়াখালী ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। সব মিলিয়ে প্রায় ৬ লাখের মতো টাকা ছিল। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। যারা ওই ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!