সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমজাদ ও তার স্ত্রীকে পালানোর সময় আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
নিহত পলাশ ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার খবির উদ্দিনের মেয়ের জামাই।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে শহরের বেউথা এলাকায় পলাশকে কুপিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রোববার দিনগত ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পলাশের শ্যালক নয়ন জানান, আমার বোনজামাই পলাশকে গত শুক্রবার রাত ৮টার দিকে বান্দুটিয়া এলাকার আমজাদের দুই ছেলে সাকিন ও সোয়েবসহ আরো তিন-চারজন কালীগঙ্গার বেউথা ব্রিজের নিচে ডেকে নিয়ে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।