বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী।
ইমন কান্তি জানান, এজাহার নামীয় আসামি মোতাহের হোসেনের অবস্থান পূর্বে থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করি। পরে র্যাব ১০ এর সহযোগিতায় মোতাহেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এই মামলার আরো তথ্য উদঘাটনের জন্য বিজ্ঞ আদালতে আসামির রিমান্ড প্রার্থনা করব। তাছাড়াও, রাশেদ হত্যাকাণ্ডে অপরাপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকায় ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে ব্যবসায়ী রাশেদের ছোট ভাই সাইফুর রহমান সুজন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখে করে রামু থানায় এ হত্যা মামলা দায়ের করেন।